পে স্কেল: ডিসেম্বরে প্রজ্ঞাপন না হলে ১০ জানুয়ারি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন চলতি ডিসেম্বরের মধ্যে জারি না হলে আগামী ১০ জানুয়ারি থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ।
বুধবার (৩ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা বরাবর প্রেরিত এক স্মারকলিপিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
অনিশ্চয়তা ও কর্মচারীদের হতাশা
স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫ নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। তবে সুপারিশ চূড়ান্ত করার পর্যায়ে এসে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা ন্যায্য দাবি বাস্তবায়নের পক্ষে অনুকূল নয়।
দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বাড়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নে বিলম্ব হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে বলে সংগঠনটি দাবি করে।
সংগঠনের মূল দাবি ও বেতন কাঠামো
সংগঠনটি তাদের স্মারকলিপিতে তিনটি মূল দাবি উপস্থাপন করেছে:
১. সচিবালয় ভাতা প্রবর্তন।
২. নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন।
৩. সচিবালয় রেশন ভাতা প্রবর্তন।
এছাড়াও, তারা বিদ্যমান ২০টি গ্রেড ভেঙে ১০টি ধাপে পুনর্গঠন করে ১:৪ অনুপাতে নতুন বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছে। তাদের মতে, এতে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হবে।
চূড়ান্ত আল্টিমেটাম
স্মারকলিপিতে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করে বলা হয়, কর্মচারীদের ক্ষোভ প্রশমনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি।
চূড়ান্ত হুঁশিয়ারি: ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি এবং আগামী ১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ না হলে ১০ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: যেভাবে দেখবেন লাইভ
- আবারও কমল এলপি গ্যাসের দাম, ১২ কেজি সিলিন্ডারে স্বস্তি
- ৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম পানামা: দেখুন ফলাফল
- কমে গেল ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারে দাম
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: দেখুন ফলাফল
- একটু পর পানামার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, লাইভ দেখুন একক্লিকে
- শুরু হল বাংলাদেশ-ভারত মহারণ, বড় ম্যাচ লাইভ দেখুন এখানে
- নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হতে পারে, জানা গেল বড় তথ্য
- পানামার বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখুন এক ক্লিকে
- আজকের সোনার বাজারদর: ০১ জুন ২০২৬
- নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য আসছে ‘মেগা সুখবর’
- এইমাত্র শেষ হল ব্রাজিল বনাম পানামার ম্যাচ; জানুন ফলাফল
- সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা
- ব্রাজিল স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশ
- আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে মেসিরা
