| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার নিয়ে যা জানাল বিএনপি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ০২ ১২:০০:৫৮
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার নিয়ে যা জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চলমান উদ্বেগ ও গুজবের মধ্যে অবশেষে আনুষ্ঠানিক বার্তা পাঠাল দল। আজ, মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে তাঁর সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে কথা বলবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বার্তায় জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন ডা. জাহিদ।

স্থিতিশীল অবস্থায় সিসিইউতে চিকিৎসা

গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।

লন্ডন থেকে তাঁর বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় তাঁর ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি তাঁর পাশেই আছেন।

এই আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে তাঁর স্বাস্থ্য নিয়ে চলমান উৎকণ্ঠা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি তাঁর সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া মাহফিল অব্যাহত রেখেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...