| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পে স্কেলে 'বড় সুসংবাদ': ন্যূনতম বেতন ৩৫ হাজার, নভেম্বরেই রিপোর্ট আসছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২৬ ২১:৩০:৪৫
নতুন পে স্কেলে 'বড় সুসংবাদ': ন্যূনতম বেতন ৩৫ হাজার, নভেম্বরেই রিপোর্ট আসছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল নিয়ে অবশেষে 'বড় সুসংবাদ' এসেছে। পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতির সাক্ষাতে কমিশন ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

মূল দাবি: ৩৫ হাজার টাকা ও ১৫ ডিসেম্বরের গেজেট

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে পরিষদের সভাপতি বাদিউল কবির জানান, তাঁদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাঁরা নবম জাতীয় বেতন স্কেলের বিষয়ে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন:

* ন্যূনতম বেতন: বেতন গ্রেড কমিয়ে ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করা।

* সুপারিশ: ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা।

* গেজেট: ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে স্কেলের গেজেট ঘোষণা।

কমিশনের আশ্বাস ও সময়সীমা

কমিশন চেয়ারম্যানের বরাত দিয়ে বাদিউল কবির জানান, কর্মচারীদের দাবিগুলোকে কমিশন 'সর্বোচ্চ অগ্রাধিকার' দিয়ে কাজ করছে। চেয়ারম্যানের বক্তব্য ছিল, "আমরা চেষ্টা করছি ৩০ শে নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারি।"

তবে চেয়ারম্যান ১১ বছরের মূল্যস্ফীতি, বৈশ্বিক পরিস্থিতি ও দেশের আর্থিক তারল্য সংকটের মতো বিষয়গুলো উল্লেখ করে যৌক্তিক কারণে যদি দুই এক সপ্তাহ বেশি সময় লাগে, তবে কর্মচারীদের তা বিবেচনা করার অনুরোধ জানান।

হতাশা দূর, সুসংবাদ দেখছেন কর্মচারীরা

দীর্ঘদিন কমিশনের কোনো প্রতিবেদন জমা না দেওয়া এবং তথ্য না জানানোয় কর্মচারীদের মধ্যে যে হতাশা বিরাজ করছিল, চেয়ারম্যানের এই বক্তব্যকে কর্মচারী নেতারা বড় সুসংবাদ হিসেবে দেখছেন। এই আশ্বাসের ফলে নভেম্বরের আল্টিমেটামের ভিত্তিতে কোনো কঠোর আন্দোলনে যাওয়ার সম্ভাবনা আপাতত কমছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ শুরু, সরাসরি দেখুন এখানে

রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ শুরু, সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরু হয়েছে রিয়াল মাদ্রিদ ও পিএসভি আইন্দহোভেনের মধ্যকার গুরুত্বপূর্ণ লড়াই। ...