| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩


Warning: Undefined variable $৪ in /home/binodon69.com/public_html/all_data/all_news/article_single_994971.php on line 3

Warning: Undefined variable $৪ in /home/binodon69.com/public_html/all_data/all_news/article_single_994971.php on line 5

Warning: Undefined variable $৪ in /home/binodon69.com/public_html/all_data/all_news/article_single_994971.php on line 5

আন্তর্জাতিক বাজারে কমলো সোনার দাম, দেশে রেকর্ড মূল্যেই বিক্রি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৪ ২০:১৫:৩৯
আন্তর্জাতিক বাজারে কমলো সোনার দাম, দেশে রেকর্ড মূল্যেই বিক্রি

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে টানা উত্থানের পর অবশেষে আজ, শুক্রবার (১৪ নভেম্বর) সোনার দামে সামান্য কমতি দেখা গেছে। যদিও সাপ্তাহিক হিসাবে ধাতুটির মূল্যবৃদ্ধি উল্লেখযোগ্য, তবুও একদিনের ব্যবধানে দাম কিছুটা কমেছে। মূলত ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) কর্তৃক সম্ভাব্য সুদহার কমানোর জল্পনা বিশ্ববাজারে প্রভাব ফেলছে।

বিশ্ববাজারে সোনার দর

লন্ডন সময় সকাল ৬টা ৩৮ মিনিটে স্পট সোনার দাম দাঁড়ায় প্রতি আউন্স ,১৮৩.৩১ ডলারে, যা আগের দিনের তুলনায় সামান্য কম। তবে পুরো সপ্তাহে দাম বেড়েছে ৪.৬ শতাংশ। অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার সোনাও ০.২ শতাংশ কমে লেনদেন হচ্ছে প্রতি আউন্স ,১৮৫.৯০ ডলারে।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান জানান, ডলার সূচক টানা দ্বিতীয় সপ্তাহ ধরে পতনের মুখে থাকায় সোনা কেনা সহজ হয়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ফেড শিগগিরই সুদহার কমানোর পথে হাঁটতে পারে, যার ফলেই বাজারে জল্পনামূলক বিনিয়োগ বেড়েছে।

দেশে রেকর্ড মূল্য অপরিবর্তিত

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও, দেশের বাজারে সোনার রেকর্ড মূল্য এখনো কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আন্তর্জাতিক বাজারে 'তেজাবি সোনার' মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রতি ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছিল, যা আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বর্তমানে দেশের বাজারে সোনার দাম (প্রতি ভরি):

* ২২ ক্যারেট সোনা: ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

* ২১ ক্যারেট সোনা: ২ লাখ ৪ হাজার ৩ টাকা

* ১৮ ক্যারেট সোনা: ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা

* সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...