| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি আদানির

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৫ ১১:১০:৪৬
১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি আদানির

নিজস্ব প্রতিবেদক: ভারতের আদানি পাওয়ার লিমিটেড জানিয়েছে, আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া বিল পরিশোধ না হলে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে কোম্পানির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ গত ৩১ অক্টোবর বিপিডিবির (পিডিবি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, বিপিডিবি এখনো প্রতিষ্ঠানটির ৪৯৬ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা) বকেয়া পরিশোধ করেনি। এর মধ্যে ২৬২ মিলিয়ন ডলার বিপিডিবির স্বীকৃত বকেয়া। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা না পেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।

চিঠিতে আরও বলা হয়েছে, ধারাবাহিক যোগাযোগ ও একাধিক নোটিশ পাঠানোর পরও (সর্বশেষ ২৭ অক্টোবর) বিপিডিবি পরিশোধ করতে পারেনি। ২০১৭ সালের ৫ নভেম্বর সই হওয়া পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) অনুযায়ী, এমন পরিস্থিতিতে সরবরাহ বন্ধের আইনি অধিকার আদানির রয়েছে।

বিপিডিবির সূত্র জানিয়েছে, আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তির বৈধতা বর্তমানে তদন্তাধীন। পিডিবির দাবি, পূর্ববর্তী সরকারের সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে আদানি একতরফা সুবিধা পেয়েছে। এ চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট চলছে। আদালতের নির্দেশে তদন্তও চলছে এবং এতে দেশি-বিদেশি আদালতে জবাবদিহির মতো তথ্য পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। এসব তথ্য আদালতে জমা দেওয়া হবে।

এ কারণে মধ্যস্থতাকারী নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের রেজিস্ট্রারকে ২ নভেম্বর চিঠি পাঠিয়েছে পিডিবি।

এর আগে ২৭ সেপ্টেম্বর, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধের আহ্বান জানান।

বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র জানায়, বর্তমানে বিপিডিবি ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টস (পিপিএ)-এর নির্দেশনা মেনে কাজ করছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...