এলপি গ্যাসের নতুন দাম নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম চলতি নভেম্বর মাসে বাড়বে নাকি কমবে, তা আগামী রবিবার (২ নভেম্বর) জানা যাবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৫) মাসের 'সৌদি সিপি' অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কিত বিইআরসি’র নির্দেশনা আগামী রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
আগের মূল্য সমন্বয়
সর্বশেষ গত ৭ অক্টোবর এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময়:
* ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়।
* অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
২০২৪ সালের প্রবণতা
২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের মূল্যের ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা যায়। ওই বছর:
* দাম বেড়েছিল: ৭ দফা (জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর)।
* দাম কমেছিল: ৪ দফা (এপ্রিল, মে, জুন ও নভেম্বর)।
* দাম অপরিবর্তিত ছিল: ১ দফা (ডিসেম্বর)।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
