সোনার দামে মহাধস! দাম নেমে এলো ১ লাখ ১৯ হাজার টাকায়
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ তিন সপ্তাহের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর অবশেষে ভারতীয় সোনার বাজারে বড়সড় পতন ঘটল। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রথমবারের মতো প্রতি ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ২০ হাজার রুপির (ভারতীয় মুদ্রা) নিচে নেমে এসেছে। এই আকস্মিক মূল্যহ্রাস আসন্ন বিয়ের মরসুমে বিক্রি বাড়ানোর নতুন আশা জাগিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে। (খবর: ইকোনমিক টাইমস)
মঙ্গলবার খুচরা বাজারে প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৬৪ রুপিতে (৩ শতাংশ জিএসটি ব্যতীত)। লক্ষণীয় বিষয় হলো, গত ১৮ অক্টোবরের দীপাবলির পর থেকে সোনার দামে মোট ৯ শতাংশ পতন ঘটেছে। দীপাবলির সময় প্রতি ১০ গ্রাম সোনার ঐতিহাসিক মূল্য পৌঁছেছিল ১ লাখ ৩০ হাজার ৮৭৪ রুপি, যা ছিল সেই সময়ের সর্বোচ্চ দাম।
ব্যবসায়ীরা আশা করছেন, এই মূল্য সংশোধন গ্রাহকদের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেবে। ফলে, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বিস্তৃত বিয়ের মরসুমে অলঙ্কার বিক্রিতে একটি বড় ধরনের উত্থান দেখা যাবে। দাম কমার কারণে ক্রেতাদের আগ্রহ দ্রুত বাড়ছে এবং বিক্রেতারাও এখন জোরেশোরে মজুত বাড়াতে শুরু করেছেন।
বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনা 'নিরাপদ বিনিয়োগ' হিসেবে দুর্বল হয়ে পড়ার কারণেই এই পতন। এর প্রধান কারণ, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে দুই দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা একমত হয়েছেন। এর পাশাপাশি, শক্তিশালী ডলারের অবস্থান এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা কমে যাওয়াকেও এই দাম কমার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
