| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আশা ইসলাম

রিপোর্টার

এবার রোজা হবে কত ঘন্টা; ২০২৬ সালের ঈদ ও রোজার সময়

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৭ ২৩:১২:৩৩
এবার রোজা হবে কত ঘন্টা; ২০২৬ সালের ঈদ ও রোজার সময়

২০২৬ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা নিয়ে মুসলিম বিশ্বে দিন গণনা শুরু হয়ে গেছে। জ্যোতির বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী, ধারণা করা হচ্ছে ২৬ সালের রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উদিত হলেও সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই তা ডুবে যাবে। ফলে চাঁদটি খালি চোখে দেখা যাবে না। তাই ১৮ ফেব্রুয়ারির বদলে ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

ঈদ ও রোজার সময়কাল

* মধ্যপ্রাচ্যে রোজা শুরু: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

* মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর: জ্যোতির্বিদরা মনে করছেন, ২০২৬ সালের ২০ মার্চ (শুক্রবার) হবে শাওয়ালের প্রথম দিন, অর্থাৎ ওই দিন মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর পালিত হবে।

* রোজার দৈর্ঘ্য (মধ্যপ্রাচ্য): প্রথম দিকে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষে বেড়ে প্রায় ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

বাংলাদেশে রমজান ও ঈদ

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপিত হয়। এই প্রথা অনুসারে:

* বাংলাদেশে রোজা শুরু: ২০ ফেব্রুয়ারি, ২০২৬

* বাংলাদেশে ঈদুল ফিতর: ২১ মার্চ, ২০২৬

সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্বের দেশগুলো সাধারণত চাঁদ দেখা ও রোজা শুরুর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সিদ্ধান্তকে মান্যতা দেয়।

রমজান মাস বিশ্ব মুসলমানদের জন্য কেবল আত্মসংযম ও ইবাদতের মাসই নয়, এটি রহমত, বরকত ও ক্ষমার অফুরন্ত সম্ভার নিয়ে আসে। তাই আগাম তারিখ জেনে প্রস্তুতিতে উৎসাহ দেখা যাচ্ছে সর্বত্র।

সোহাগ/

ট্যাগ: রোজা কবে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...