| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

তালাকের পর যা জানালেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২১ ১৭:১৬:৩৮
তালাকের পর যা জানালেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে চলমান পারিবারিক দ্বন্দ্বের অবসান ঘটেছে। দীর্ঘ আলোচনার পর ওলামায়ে কেরামের পরামর্শে শরিয়াহ অনুযায়ী তাদের বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে দুজনেই নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহার।

শরিয়াহ অনুযায়ী বিচ্ছেদ সম্পন্ন

আবু ত্বহা আদনান জানান, আলেমদের উপস্থিতিতে তিনি তার প্রাক্তন স্ত্রীকে ‘খুলা’ তালাকের প্রস্তাব দেন, যা সাবিকুন নাহার গ্রহণ করেন। এর মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তিনি আরও জানান, বিয়ের সম্পূর্ণ মোহরানা আগেই পরিশোধ করা হয়েছিল, তাই এখন কোনো দেনা-পাওনা বা আর্থিক দাবি বাকি নেই।

স্বর্ণ ও অর্থ ফেরতের বিষয়ে সিদ্ধান্ত

আবু ত্বহার পোস্টে বলা হয়, সাবিকুন নাহার গত বছর Taw Haa Zin Nurain Islamic Center-এ প্রায় ৫ ভরি স্বর্ণ ও কিছু নগদ অর্থ ধার হিসেবে দিয়েছিলেন। মুরব্বি আলেমদের মাজলিস নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ ফেরতের সিদ্ধান্ত দিয়েছে, যা প্রতিষ্ঠান মেনে নিয়েছে। তিনি স্পষ্ট করে জানান, “৮ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক” সম্পর্কিত যেসব খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, সেগুলো ভিত্তিহীন ও গুজব।

সন্তানদের বিষয়েও শরিয়াহ সম্মত ফয়সালা

সন্তানদের দেখভালের বিষয়েও আলেমদের মাজলিস শরিয়াহ অনুযায়ী ফয়সালা দিয়েছে, যা উভয় পক্ষই মেনে নিয়েছেন। আবু ত্বহা অনুরোধ করেন, “বিষয়টি এখন সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে, তাই দয়া করে এ নিয়ে আর কোনো বিভ্রান্তি বা আলোচনা সৃষ্টি করবেন না।”

সাবিকুন নাহারের তওবা ও অনুরোধ

অন্যদিকে, সাবিকুন নাহার তার স্ট্যাটাসে লেখেন, “আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমার পারিবারিক ইস্যুর সুন্দর সমাধান হয়েছে। দীর্ঘ লড়াই ও মানসিক পরীক্ষার পর আল্লাহ তায়ালার রহমতে এ নিষ্পত্তি পেয়েছি।”

তিনি আরও লেখেন, “এই প্রক্রিয়ায় আমি ইচ্ছায়-অনিচ্ছায়, উদ্বেগ ও আবেগের কারণে যা কিছু বলেছি, তার জন্য আমি প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না।”

সবশেষে তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের উদ্দেশে আহ্বান জানান, “আমার পারিবারিক অডিও-ভিডিও ক্লিপগুলো দয়া করে ডিলিট করুন। যারা ভালোবেসেছেন, পাশে ছিলেন—আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন, আর যারা সমালোচনা করেছেন, তাদেরও আল্লাহ ক্ষমা করুন।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...