আল্লাহর পক্ষ থেকে যে গজব আসে রহমতের রুপে
নিজস্ব প্রতিবেদক: আমরা কি কখনো ভেবে দেখেছি, ক্রমাগত পাপে ডুবে থাকা সত্ত্বেও কেন অনেক সময় আমাদের জীবন থাকে স্বাচ্ছন্দ্যময়, বিপদহীন ও প্রাচুর্যে ভরা? ইসলামিক শিক্ষায় এই অবস্থাকে বলা হয় ‘ইস্তেদরাজ’—অবকাশ যা বান্দাকে তার শেষ ধ্বংসের দিকে ঠেলে দেয়।
আরবিতে ইস্তেদরাজ শব্দের অর্থ হলো ‘ধীরে ধীরে পাকড়াও করা’। ধর্মবিশ্বাস অনুযায়ী, যখন কেউ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকে এবং অন্যায়ে ডুবে যায়, অথচ আল্লাহ তাকে শাস্তি না দিয়ে দুনিয়ার সুখ-স্বাচ্ছন্দ্য ও সাফল্য দান করেন, তখন সেটি ইস্তেদরাজ। বান্দা মনে করতে থাকে যে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। কিন্তু এভাবেই সে আরও বেশি পাপে নিমজ্জিত হয়। অবশেষে, যখন শাস্তির সময় আসে, হঠাৎ করেই আল্লাহ তাকে কঠোরভাবে পাকড়াও করেন।
কুরআন ও হাদিসে ইস্তেদরাজের সতর্কবার্তা পবিত্র কুরআনে এ বিষয়কে সতর্কভাবে তুলে ধরা হয়েছে। সূরা আল-আন’আমের ৪৪ নম্বর আয়াতে বলা হয়েছে:
“তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল, আমিও তাদের জন্য সকল ঐশ্বর্যের দুয়ার খুলে দিলাম… হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, এতে তারা হতাশ হয়ে গেল।”
সূরা ইউনুসের ১২ নম্বর আয়াতেও মানুষের বিস্মৃতিপ্রবণ চরিত্রের কথা বলা হয়েছে—বিপদে আল্লাহকে ডাকেন, বিপদ কেটে গেলে নিজের পথে চলে যান।
রাসূলুল্লাহ (সা.) বলেছিলেন:
“যখন দেখবে কেউ তার পাপে লিপ্ত থাকা সত্ত্বেও দুনিয়ার কাঙ্ক্ষিত বস্তু পাচ্ছে, তখন জানবে এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য দেওয়া ইস্তেদরাজ।” (মুসনাদে আহমাদ)
একজন মুমিনের জন্য পার্থিব সাফল্য আল্লাহর সন্তুষ্টির একমাত্র মাপকাঠি নয়। বিপদ, পরীক্ষা ও চ্যালেঞ্জের মাধ্যমে আল্লাহ বান্দাকে কাছে টানেন। তাই পাপাচারে লিপ্ত থাকা অবস্থায় অর্জিত সুখ বা সাফল্যকে আল্লাহর রহমত ভেবে আত্মতুষ্টিতে ভোগা বিরাট ভুল হতে পারে। এটি হতে পারে রহমতের আড়ালে লুকানো নীরব গজব, যা বান্দাকে অজান্তেই চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়।
সুতরাং, পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য লাভের সময় নিজের আমল ও আল্লাহর সঙ্গে সম্পর্কের দিকে মনোযোগ দেওয়াই মুমিনের মূল কর্তব্য।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
