| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যে কারনে পদত্যাগ করলেন পাইলট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৯ ১৯:২৯:০৬
যে কারনে পদত্যাগ করলেন পাইলট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) থেকে পদত্যাগ করেছেন। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) কোয়াবের সভাপতির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে খালেদ মাসুদ উল্লেখ করেন, কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের বিষয় ছিল। তবে তিনি মনে করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক নির্বাচিত হওয়ায়, উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা (Integrity) বজায় রাখার স্বার্থে তার পক্ষে কোয়াবের দায়িত্বে থাকাটা উপযুক্ত হবে না। তাই তিনি অবিলম্বে কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন।

কোয়াবের নির্বাচনে পাইলট নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর গত ৬ অক্টোবর তিনি বিসিবি পরিচালনা পর্ষদের ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন। মূলত এই দ্বৈততা এড়াতেই তিনি কোয়াবের পদটি ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন।

ক্যাটাগরি-৩ এর নির্বাচনে মোট ৪৫টি ভোটের মধ্যে ৪৩টি ভোট পড়ে, যার একটি বাতিল হয়। বাকি ৪২ ভোটের মধ্যে ৩৫টি পেয়ে খালেদ মাসুদ পরিচালক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পেয়েছিলেন মাত্র ৭ ভোট।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...