| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পে স্কেলে বেতন বৃদ্ধি হতে পারে ৫০ থেকে ১০০ শতাংশ: শিক্ষা উপদেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৮ ১০:০৬:০৫
পে স্কেলে বেতন বৃদ্ধি হতে পারে ৫০ থেকে ১০০ শতাংশ: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পে (বেতন) স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

তিনি জানান, 'আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে ৫০ থেকে ৭০ শতাংশ কিংবা ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে।' আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন পেশ করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের অন্যান্য বিষয় নিয়ে কথা বলার সময় তিনি এসব তথ্য দেন।

একই সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব রেহানা পারভীন নিশ্চিত করেন যে কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে। তিনি মন্তব্য করেন, নতুন স্কেল চালু হলে শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের অন্যান্য সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে।

শিক্ষকদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে শিক্ষাসচিব আরও বলেন, "আমরা প্রতি মুহূর্তে শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছি। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তা সত্ত্বেও আমরা রাত-দিন এই বিষয়ে কাজ করে যাচ্ছি।"

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...