বিশ্বকাপে কোয়ালিফাই করায় প্রত্যেক খেলোয়াড় পাচ্ছে কোটি টাকার পুরস্কার
আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় সৌদি আরব ফুটবল দলকে বিশাল আর্থিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে। দলের প্রতিটি খেলোয়াড়কে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ।
তথ্য অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য সৌদি আরবের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ রিয়াল (Riyal) পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা (৫০ লাখ রিয়াল)।
জাতীয় দল হিসেবে সৌদি আরবের এই সফলতা উদ্যাপন এবং খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য এই বিপুল পরিমাণ পুরস্কার ঘোষণা করা হলো। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দল বিশ্বকাপের মঞ্চে নিজেদের স্থান নিশ্চিত করেছে, যার স্বীকৃতিস্বরূপ এই আর্থিক সম্মাননা দেওয়া হলো।
সৌদি আরব ফুটবল দলের এই অর্জন দেশটির ফুটবলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
আয়শা/
