| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

একটু পর মাঠে নামবে, বাংলাদেশ বনাম হংকং: মোবাইলে লাইভ দেখুন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৪ ১৭:৩০:৩৪
একটু পর মাঠে নামবে, বাংলাদেশ বনাম হংকং: মোবাইলে লাইভ দেখুন

এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখতে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ হংকং। ১৪ অক্টোবর, সোমবারের এই ম্যাচটি লাল-সবুজের জন্য একেবারে বাঁচা-মরার লড়াই।

প্রথম লেগে ঘরের মাঠে হতাশাজনক হারের পর এবার অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের লক্ষ্যেই নামছে জামাল ভূঁইয়ারা। এই ফিরতি লেগই নির্ধারণ করবে, বাংলাদেশ বাছাইপর্বে টিকে থাকবে নাকি বিদায় নেবে।

ম্যাচের সময়সূচি ও সম্প্রচার

* ম্যাচের তারিখ: আজ (মঙ্গলবার) ১৪ অক্টোবর ২০২৫

* সময়: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০টা

* স্থান: মং কক স্পোর্টস পার্ক, হংকং

* টেলিভিশন: টি স্পোর্টস (T Sports) চ্যানেলে সরাসরি সম্প্রচার

* মোবাইল ও অনলাইন: Sportzfy অ্যাপ ছাড়াও ফেসবুক ও ইউটিউবে লাইভ স্ট্রিমে দেখা যাবে ম্যাচটি

তপু বর্মণের ফেরা ও দলের প্রস্তুতি

হংকংয়ে পৌঁছেই প্রথম দিনের রিকভারি সেশন শেষে বাংলাদেশ দল এখন পুরোপুরি প্রস্তুতি মুডে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের ফিটনেস ও কন্ডিশনিংয়ের ওপর বিশেষ জোর দিচ্ছেন, যাতে টানা ম্যাচের ধকল সামলে দল সেরা পারফরম্যান্স দিতে পারে।

দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর—ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। আজকের ম্যাচে শুরু থেকেই তাকে দেখা যেতে পারে একাদশে, যা বাংলাদেশের রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে। খেলোয়াড়রা জানিয়েছেন, ঘরের মাঠে করা ভুলগুলো শুধরে নিয়ে এবার পুরো মনোযোগ জয়ের দিকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ (৪-৩-৩ ফরমেশনে)

* গোলরক্ষক: মেহেদি হাসান শ্রাবণ

* রক্ষণভাগ: জায়ান আহমেদ, তপু বর্মণ, তারিক রায়হান কাজী, তাজউদ্দিন

* মধ্যমাঠ: জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, শামিত সোম

* আক্রমণভাগ: ফাহামেদুল ইসলাম, মোরসালিন, রাকিব হোসেন

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...