| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

যেভাবে মারা গেলেন মুফতি আহমদুল্লাহ

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৫ ১০:২৯:০৬
যেভাবে মারা গেলেন মুফতি আহমদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইসলামি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি নেমে এসেছে। প্রবীণ আলেম, বর্ষীয়ান মুহাদ্দিস এবং শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ আজ (রোববার) সকালে ইন্তেকাল করেছেন। ৮১ বছর বয়সী এই জ্ঞানতাপস চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯টায় চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তিনি তার স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জীবন ও শিক্ষাজীবন

মুফতি আহমদুল্লাহ ১৯৪১ সালের ১ মে চট্টগ্রামের পটিয়া থানার নাইখাইন গ্রামের এক সম্ভ্রান্ত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সেই তিনি পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন। এরপর জিরি মাদরাসায় দাওরায়ে হাদিসে প্রতিটি শ্রেণিতেই প্রথম স্থান অর্জন করে বিরল কৃতিত্ব দেখান। উচ্চশিক্ষার জন্য তিনি পাকিস্তানে যান এবং সেখানে জামিয়া আশরাফিয়া, লাহোরে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

শিক্ষকতা ও আধ্যাত্মিক জীবন

১৯৬৭ সালে দারুল উলুম করাচিতে ইফতা বিভাগে ভর্তি হয়ে মুফতিয়ে আজম পাকিস্তান আল্লামা মুহাম্মদ শফি উসমানির (রহ.) কাছে ফিকাহ বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। দেশে ফিরে ১৯৬৮ সালে জিরি মাদরাসায় শিক্ষক হিসেবে যোগ দেন এবং দীর্ঘ ২৩ বছর সেখানে শিক্ষাদান করেন। এরপর ১৯৯১ সালে তিনি পটিয়া মাদরাসায় চলে আসেন এবং ২০২২ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের শায়খুল হাদিস ও প্রধান মুফতির দায়িত্ব পালন করেন।

তিনি একাধারে মুফতি, মুহাদ্দিস এবং আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮১ সালে হাফেজ্জি হুজুর (রহ.)-এর কাছ থেকে তিনি তাসাউফে ইজাজত ও খেলাফত লাভ করেন।

অমূল্য রচনাবলী

মুফতি আহমদুল্লাহর লেখা বেশ কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

* দাফউল ইলতিবাস

* মাশায়েখে চাটগাম (চট্টগ্রামের মনীষীদের জীবনভিত্তিক দুই খণ্ডের অনন্য রচনা)

* আন-নাফহাতুল আহমাদিয়্যাহ ফিল খুতুবাতিল মিম্বারিয়্যাহ

* তাজকেরাতুন নুর

* তাসকিনুল খাওয়াতির ফি শরহিল আশবাহি ওয়ান্নাওয়াযির

* ইসলামের দৃষ্টিতে শেয়ারবাজার ও মাল্টিলেভেল মার্কেটিং

* যুগোপযোগী দশ মাসায়েল

* মাজহাব ও মাজহাবের প্রয়োজনীয়তা

মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল দেশের ইসলামি জ্ঞানচর্চা এবং সমাজে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...