| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

হঠাৎ কাতারে বিমান হামলা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৯ ২১:৫৭:১১
হঠাৎ কাতারে বিমান হামলা

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার ফলে ইসরায়েলের আন্তর্জাতিক আইন না মানার বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, কাতারের মতো প্রভাবশালী দেশে হামলা চালানোর পরিণতি কী হবে।

ইসরায়েলের দাবি ও কাতারের নিন্দা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও তারা সরাসরি কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী এবং এর জন্য দায়ী বেশ কয়েকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই নেতারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অন্যদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামাসের রাজনৈতিক শাখার কিছু সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। তিনি আরও বলেন, এই ধরনের হামলা কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

হামলার উদ্দেশ্য ও পরিণতি

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের এই ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। হামলার বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য দ্রুত জানানো হবে বলে জানানো হয়েছে।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...