| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পালানোর আগে চিঠিতে যা লিখেছিলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৯ ২০:৪৭:৪৮
পালানোর আগে চিঠিতে যা লিখেছিলেন নেপালের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন। তার সহকারী প্রকাশ সিলওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা গৃহীত হয়েছে।

পদত্যাগপত্রে যা ছিল

পদত্যাগপত্রে অলি লিখেছেন, "মাননীয় প্রেসিডেন্ট, নেপালের সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর, দেশের বর্তমানে বিরাজমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংবিধান অনুসারে সমস্যার রাজনৈতিক সমাধান এবং সমাধানের দিকে আরও পদক্ষেপ নেওয়ার জন্য, সংবিধানের ৭৭ (১) (ক) অনুচ্ছেদ অনুসারে, আজ থেকে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।"

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা

পদত্যাগের আগে অলি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চান। গুঞ্জন রয়েছে যে তিনি দুবাই অথবা ভারতে আশ্রয় নিতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেনাপ্রধান অলিকে পদত্যাগের আহ্বান জানান। সেনা সূত্র জানায়, অলি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়লে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত ছিল।

বিক্ষোভ ও সোশ্যাল মিডিয়া বন্ধ

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) শুরু হয় বিক্ষোভ, যা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের দিকে এগিয়ে গেলে সংঘাত শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছিল। এই আন্দোলনকে 'জেন-জি রেভল্যুশন' নামে অভিহিত করা হয়েছে।

সেলিম/

ট্যাগ: নেপাল

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...