| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে আবার কবে দেখা যাবে চন্দ্রগ্রহণ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৭:৫১:১৭
বাংলাদেশে আবার কবে দেখা যাবে চন্দ্রগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: গত রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা গেছে এক বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা 'ব্লাড মুন' নামে পরিচিত। রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা এই মহাজাগতিক দৃশ্য রাতের আকাশকে এক অসাধারণ রূপ দিয়েছিল।

গ্রহণের বিস্তারিত

এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় চলে আসে। প্রথমে রাত ৯টা ৩০ মিনিটে চাঁদ পৃথিবীর আধা-ছায়া অঞ্চলে প্রবেশ করে এবং ধীরে ধীরে আংশিক গ্রহণ শুরু হয়। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর উপচ্ছায়া অঞ্চলের নিচে চলে যায়, যার ফলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়।

সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়, যখন চাঁদ প্রায় ৮২ মিনিট ধরে রক্তবর্ণ ধারণ করে। এটি রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। এরপর ধীরে ধীরে গ্রহণ শেষ হয়ে রাত ২টা ২৭ মিনিটে চাঁদ আবার তার স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পায়।

পরবর্তী চন্দ্রগ্রহণ

বাংলাদেশ ও ভারতের আকাশ থেকে এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে হলে এখন অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে। মহাকাশবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, ২০২৮ সালের ৩১ ডিসেম্বর এই অঞ্চল থেকে আবারও এমন বিরল দৃশ্য দেখা যেতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...