আজ সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে তাপমাত্রা কিছুটা কমারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজকের আবহাওয়া পরিস্থিতি
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বর্তমানে একটি সুস্পষ্ট লঘুচাপ উত্তর গুজরাট ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষটি মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কম থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি সক্রিয় অবস্থায় রয়েছে।
তাপমাত্রা ও বৃষ্টিপাত
এই আবহাওয়ায় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এছাড়াও, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
