দেশজুড়ে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় 'গোধূলি'
নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বড় একটি অংশে কাল থেকে শুরু হতে পারে ঝড়-বৃষ্টির দাপট। আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক সংগঠন বিডব্লিউওটি-এর দেওয়া তথ্যমতে, ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে সক্রিয় হতে পারে আংশিক এই বৃষ্টি বলয়। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা থাকায় এর নাম রাখা হয়েছে 'গোধূলি'।
কেন এই বৃষ্টি বলয়?
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, বর্তমানে দেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। এই পরিস্থিতি বজ্রসহ বৃষ্টিপাতের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করছে। এর ফলেই আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাব্য এলাকা
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা বিভাগ ছাড়াও রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু স্থানে এই ৫ দিনে এক থেকে দুই দফা ঝড়-বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে এক দফা বৃষ্টি হতে পারে।
প্রভাব ও ব্যাপ্তি
সামগ্রিকভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণে ঝড়-বৃষ্টি দেখা যেতে পারে। তবে এটি একটি আংশিক বৃষ্টি বলয় হওয়ায় দেশের বাকি অর্ধেক এলাকা বৃষ্টিহীন থাকতে পারে অথবা কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া পর্যবেক্ষণকারী ওমর খৈয়ামের মতে, বায়ুমণ্ডলের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। তাই বৃষ্টি বলয়ের সক্রিয়তা বা সম্ভাব্য এলাকার সংখ্যা সময়ে সময়ে কম-বেশি হতে পারে। পরিস্থিতি বুঝে এ বিষয়ে নিয়মিত নতুন তথ্য জানানো হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
