| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

আবারও সারাদেশে ভারী বৃষ্টি ও ঝড়ের আভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৬ ১১:০০:৪৫
আবারও সারাদেশে ভারী বৃষ্টি ও ঝড়ের আভাস

সারাদেশে মৌসুমী বায়ুর প্রভাবে আবারও বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থান করা লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে। এর ফলে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের ওপর মৌসুমি বায়ু কিছুটা দুর্বল থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে।

আজকের আবহাওয়া পূর্বাভাস (শনিবার)

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

* রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ: কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

* রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ: দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এছাড়াও, দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৫ দিনের পূর্বাভাস

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

* রংপুর বিভাগ: অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

* রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ: কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

* ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ: দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়

আরও পড়ুন- আবহাওয়ার খবর: বাড়বে ঝড়-বৃষ্টির প্রবণতা

এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও, আগামী সপ্তাহে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...