ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতের মধ্যে ঢাকা ও তার আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা বা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বর্তমানে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
আশা/
