| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে ফাইভ-জি সেবা চালু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০১ ১৮:০৯:১০
বাংলাদেশে ফাইভ-জি সেবা চালু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি চালু করেছে দেশের শীর্ষ দুটি মোবাইল অপারেটর, গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড। সোমবার (আজ) দুপুরে রবি তাদের ফাইভ-জি সেবা চালুর ঘণ্টাখানেকের মধ্যেই গ্রামীণফোনও ফাইভ-জি চালুর ঘোষণা দেয়।

রবির ফাইভ-জি সেবা

রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে তাদের ফাইভ-জি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি নির্দিষ্ট এলাকায় এই সেবা পাওয়া যাচ্ছে। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, তারা গ্রাহক অভিজ্ঞতা এবং ফাইভ-জি উপযোগী ডিভাইসের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নেটওয়ার্কের সম্প্রসারণ করবেন। তাদের পরিকল্পনা হলো, আগামী বছরের শেষ নাগাদ ৮০০ থেকে ১,০০০ ফাইভ-জি সাইট স্থাপন করা। তিনি আরও জানান, ফাইভ-জি ইন্টারনেটের দাম ফোর-জির মতোই থাকবে।

গ্রামীণফোনের ঘোষণা

অন্যদিকে, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান একটি ভিডিও বার্তায় জানান, "আমরা সব সময় নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে আপনাদের কাছে আসি। আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গ্রামীণফোনের এক নম্বর নেটওয়ার্ক থেকে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে ফাইভ-জি চালু করছি।"

এই উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...