আশা ইসলাম
রিপোর্টার
৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
নিজস্ব প্রতিবেদক: ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর এক রোমাঞ্চকর ম্যাচে নাটকীয়তা সৃষ্টি করেছে বাংলাদেশ ও ভারত। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষেও কোনো দলই জয় নিশ্চিত করতে পারেনি। দুই দলের স্কোর এখন ৩-৩। বর্তমানে খেলা চলছে অতিরিক্ত বা ইনজুরি টাইমে।
ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৭ মিনিটে, সৌরভির দারুণ এক গোলে ব্যবধান ৩-১ হয়। তবে ভারত হাল ছাড়েনি। লড়াইয়ে ফিরে আসতে তারা ৬৫ মিনিটে একটি গোল করে, স্কোর দাঁড়ায় ৩-২।
ম্যাচের শেষ মুহূর্তে, ৮৮তম মিনিটে, আবারও গোল করে ভারত। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ৩-৩ সমতায়। এখন ইনজুরি টাইমের খেলা চলছে এবং যেকোনো মুহূর্তে ম্যাচের ফল নির্ধারিত হতে পারে।
আশা ইসলাম/
