| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ৩০ ২০:২৫:৩২
দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

রবি ও সোমবারের পূর্বাভাস

* রবিবার (৩১ আগস্ট): রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

* সোমবার (১ সেপ্টেম্বর): বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

মঙ্গল ও বুধবারের পূর্বাভাস

* মঙ্গলবার (২ সেপ্টেম্বর): ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশিরভাগ জায়গায় এবং অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দিন সারাদেশে তাপমাত্রা সামান্য কমবে।

* বুধবার (৩ সেপ্টেম্বর): রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এই দিন সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়বে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...