| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ১২ ফেব্রুয়ারি হতে পারে ভোট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৮ ১০:৫২:১৪
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ১২ ফেব্রুয়ারি হতে পারে ভোট

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ (২৮ আগস্ট, বৃহস্পতিবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

রোডম্যাপের বিস্তারিত

* তফসিল ঘোষণা: পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ ১৮ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

* ভোটের তারিখ: আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

* নির্বাচনের প্রস্তুতি: তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন আয়োজনের জন্য ইসি প্রায় ৫৭ দিন সময় পাবে। প্রবাসী ভোটারদের সুবিধার জন্য এই মধ্যবর্তী সময় ১০ দিন বেশি রাখা হয়েছে।

সীমানা নির্ধারণ ও অন্যান্য কার্যক্রম

নির্বাচনের রোডম্যাপে তফসিল ঘোষণার আগের ও পরের সব কার্যক্রম, যেমন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণসহ বিভিন্ন প্রস্তুতির সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর দাবি-আপত্তির শুনানি বুধবার শেষ হয়েছে। চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট ১,৮৯৩টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে বেশিরভাগই খসড়া প্রস্তাবের বিপক্ষে ছিল। পাবনা ও সিরাজগঞ্জের আসনবিন্যাস নিয়েও শুনানিতে বিভিন্ন দাবি উঠে এসেছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...