| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সরকারি চাকরিতে নতুন নিয়ম, জরুরি নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৭ ১১:২৬:২৩
সরকারি চাকরিতে নতুন নিয়ম, জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিগুলোতে সরাসরি জনবল নিয়োগের ক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা (Waiting List) সংরক্ষণ করার নতুন নির্দেশনা জারি করেছে। নতুন পরিপত্র অনুযায়ী, এখন থেকে সব গ্রেডের পদের জন্য এই নিয়ম কার্যকর হবে। এর ফলে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

মূল নির্দেশনা ও নিয়মাবলী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এই পরিপত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে:

* অপেক্ষমাণ তালিকা তৈরি: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মূল মেধা তালিকার পাশাপাশি প্রতি শূন্য পদের বিপরীতে ১:২ অনুপাতে একটি অপেক্ষমাণ তালিকা তৈরি করতে হবে। এই তালিকা সিলগালা খামে গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করবে নিয়োগ কমিটি।

* কোটার নিয়ম: অপেক্ষমাণ তালিকা তৈরির সময় বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। যদি কোনো নির্দিষ্ট কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তবে মেধা কোটা থেকে মেধা তালিকার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে।

* মেয়াদ: অপেক্ষমাণ তালিকার মেয়াদ হবে প্রথম নিয়োগ সুপারিশের তারিখ থেকে এক বছর অথবা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত—যেটি আগে আসবে।

* যোগদান না করলে: যদি সুপারিশকৃত কোনো প্রার্থী চাকরিতে যোগদান না করেন বা যোগদান করার পর ইস্তফা দেন, তবে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য পদ পূরণের জন্য প্রার্থীকে সুপারিশ করা হবে।

* যোগাযোগ: অপেক্ষমাণ তালিকা থেকে সুপারিশকৃত প্রার্থীর রোল নম্বর সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। পাশাপাশি, প্রার্থীকে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোন, এসএমএস ও ই-মেইলের মাধ্যমেও জানানো হবে।

জ্যেষ্ঠতা নির্ধারণ

অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জ্যেষ্ঠতা মূল নিয়োগপ্রাপ্তদের পরে নির্ধারিত হবে। যদি একাধিক প্রার্থী অপেক্ষমাণ তালিকা থেকে একই দিনে যোগদান করেন, তবে তাদের মেধা ক্রম এবং পরবর্তীতে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...