| ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

অপু বিশ্বাসের 'মৃত্যু' গুজব: অভিনেত্রী যা বললেন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৭ ১৪:৪১:২১
অপু বিশ্বাসের 'মৃত্যু' গুজব: অভিনেত্রী যা বললেন

তারকাদের নিয়ে গুজব নতুন কিছু নয়, তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে ভিত্তিহীন খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এমনই এক ভয়ংকর গুজবের শিকার হয়েছেন। ছড়িয়ে দেওয়া হয়েছিল যে তিনি নাকি আত্মহত্যা করেছেন! অথচ পুরো খবরটিই ছিল মিথ্যা, বানোয়াট ও সম্পূর্ণ প্রমাণহীন।

গত জুন মাসেই গুজব রটানো হয়েছিল যে অপু বিশ্বাস গলায় ফাঁস দিয়েছেন। কিন্তু ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার যাচাই করে জানিয়েছে, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং কোনো বিশ্বাসযোগ্য সূত্রেই এর প্রমাণ মেলেনি।

বিশ্লেষকদের মতে, কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ব্লগসাইট খুলে তারকাদের ঘিরে এমন গুজব ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে মিথ্যা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। মূলত দেশীয় বিনোদন জগতের তারকারাই এই ধরনের গুজবের প্রধান শিকার।

'আতঙ্কিত হয়ে পড়েছিল আমার পরিবার'

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। তিনি জানান, "এ ধরনের গুজব তো নতুন না। বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ায় হঠাৎ দেখি কেউ মারা গেছে, একবার শুনি আমি মারা গেছি!" সেই সময়কার আতঙ্কের কথা উল্লেখ করে তিনি বলেন, "সেই সময় আমার বোন পর্যন্ত আমাকে ফোনে পাচ্ছিল না, তখন কী যে আতঙ্ক! এমনটা শুধু আমার সঙ্গে না, অন্যান্য আর্টিস্টদের সঙ্গেও ঘটছে, যতটুকু দেখেছি।"

নিজেকে নিয়ে এমন মিথ্যা সংবাদ ছড়ালে কী মনে হয়—এই প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, "আসলে কিছু মনে করি না। আমি এসবকে বিনোদনের অংশ হিসেবেই দেখি। মানুষ তো যেভাবেই হোক অন্যকে এন্টারটেইন করতে চায়, মেসেজটা সেভাবেই ছড়ায়।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম কোস্টারিকা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম কোস্টারিকা, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দাপুটে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। শেষ ম্যাচে কোস্টারিকাকে ৩-০ ...

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

আর কিছুক্ষণের অপেক্ষা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ...