| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

১৮ জুলাই যেসব কোর্ড ডায়েল করে ফ্রি ইন্টারনেট পাবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৬ ২২:১৪:৩৫
১৮ জুলাই যেসব কোর্ড ডায়েল করে ফ্রি ইন্টারনেট পাবেন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ১৮ জুলাই (শুক্রবার) 'ফ্রি ইন্টারনেট ডে' ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এরই মধ্যে সব মোবাইল ফোন অপারেটরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের এই নির্দেশনা দেওয়া হয়। এতে স্পষ্ট বলা হয়েছে, ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে।

যেভাবে পাবেন আপনার ফ্রি ১ জিবি ইন্টারনেট

বিটিআরসি জানিয়েছে, এই সুবিধা পেতে গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে:

* গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা: *121*1807# ডায়াল করুন।

* রবি গ্রাহকরা: *4*1807# ডায়াল করুন।

* বাংলালিংক গ্রাহকরা: *121*1807# ডায়াল করুন।

* টেলিটক গ্রাহকরা: *111*1807# ডায়াল করুন।

টেলিভিশনেও প্রচারিত হবে বিশেষ বার্তা

বিটিআরসির নির্দেশনায় আরও বলা হয়েছে, দিবসটির গুরুত্ব এবং এই কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে 'ফ্রি ইন্টারনেট ডে' সম্পর্কে সর্বসাধারণকে অবগত করার লক্ষ্যে নির্ধারিত বার্তাটি টেলিভিশনের স্ক্রলেও প্রচার করতে হবে। স্ক্রলে প্রচারযোগ্য বার্তাটি হলো:

“জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডেটা। ফ্রি ডেটা পেতে ডায়াল করুন – জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807#, টেলিটক *111*1807# — ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।”

এই উদ্যোগের ফলে দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারী বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...