এবার শাকিব খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া, যা জানা গেল
ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার জুটি বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে! 'ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা' সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে প্রিয়াঙ্কাকে দেখার গুঞ্জন এখন শোবিজ পাড়ায় তুঙ্গে। এই খবর ভক্তমহলে ব্যাপক চাঞ্চল্য ও উচ্ছ্বাস তৈরি করেছে।
মেজবাহ উদ্দিন সুমনের গল্পে ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত এই অ্যাকশনধর্মী সিনেমায় শাকিব খানকে ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন 'কালা জাহাঙ্গীর'-এর ভূমিকায় দেখা যাবে। শোনা যাচ্ছে, বিশাল বাজেটের এই সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার আগ্রহ রয়েছে নির্মাতাদের।
কিছু সূত্র দাবি করছে, এই সিনেমায় কলকাতার মধুমিতা সরকারকেও দেখা যেতে পারে। যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে শাকিব, মধুমিতা এবং প্রিয়াঙ্কার এই মেলবন্ধন ঢালিউড সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।
যদিও সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সব পরিকল্পনা মতো এগোলে চলতি বছরের মাঝামাঝিতেই সিনেমাটির শুটিং শুরু হতে পারে। ২০২৬ সালের ঈদুল ফিতরে 'ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা' প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
