| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

আজ দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৪ ০৯:০৫:০৬
আজ দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক: কোন কোন জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহের অবসান এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। শনিবার ১৪ জুন দেশের চারটি জেলার কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে এসব অঞ্চলে বজ্রপাতসহ দমকা হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, কিশোরগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে হঠাৎ ঝড়বৃষ্টি হতে পারে। এসব এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আজ কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে করে গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন মানুষ।

আগামীকাল রোববার ১৫ জুন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে দেশের দিনের তাপমাত্রা আরও কিছুটা কমে আসতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...