জুনের মাঝামাঝি আসছে ঘূর্ণিঝড় 'শক্তি' দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত
নিজস্ব প্রতিবেদক: আসছে জুনের মাঝামাঝিতে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা ধারণা করছেন, এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে ‘শক্তি’।
বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য নিম্নচাপের পূর্বাভাস মিলেছে। ১২ জুন নাগাদ এটি একটি ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে এবং ১৫-১৭ জুনের মধ্যে এর শক্তি বাড়তে শুরু করবে। ১৬ জুনের দিকে ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫৮ থেকে ৬০ কিলোমিটার এবং ১৭ তারিখ নাগাদ তা বেড়ে ৬৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে নাকি নিম্নচাপেই সীমাবদ্ধ থাকবে—তা নিশ্চিতভাবে জানা যাবে ৯ থেকে ১০ জুনের মধ্যে। তবে এই সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে ১৫ থেকে ১৭ জুনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৩ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পরিষ্কার রয়েছে। তবে খুলনা, বরিশাল, পাথরঘাটা, গৌরনদীসহ দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মেঘ ও বৃষ্টিপাত হচ্ছে। আসামের কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে।
* ৩-৫ জুন: দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার ও ত্রিপুরা অঞ্চলে।
* ৫-৭ জুন: বৃষ্টির পরিমাণ সামান্য কমে আসবে।
* ১১-১৩ জুন: দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের কিছু অংশে হালকা বৃষ্টিপাত।
* ১৫-১৭ জুন: সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে শুরু হতে পারে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া।
বর্তমানে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা রয়েছে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি এবং দার্জিলিংয়ে ২৩ ডিগ্রির আশেপাশে। বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩০-৩৩ ডিগ্রির মধ্যে রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ১২ জুনের পর থেকে স্যাটেলাইট পর্যবেক্ষণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে তা জুনের মাঝামাঝি সময়ে ভারতের উপকূল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রভাব ফেলতে পারে। তাই উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ইউনিভার্সিদাদ সেন্ট্রাল, জানুন ফলাফল
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি
- আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকছে নতুন ফিচারের ছড়াছড়ি
- আজকের স্বর্ণের বাজারদর: ২৭ জুলাই ২০২৬
- আসছে টানা ৪ দিনের সরকারি ছুটি!
- আসছে OnePlus 16; দাম কত ফিচার কি
- টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস
- বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা!
- সাগরে গভীর নিম্নচাপ, ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিনের ঝড়বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর আবেগঘন বার্তায় মুখ খুললেন স্কালোনি
- টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক কতটা ক্ষতিকর
- বিশ্বকাপ শেষ হতেই তাড়াহুড়ো করে অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ জুলাই ২০২৬
- খেলোয়াড়দের জন্য কি আলাদা টুথপেস্ট ব্যাবহার করেন!
