| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

দিনমজুর ভাড়া করে যুবলীগের মিছিল, কোদাল-ঝুড়িসহ আটক ১০

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০২ ১৮:১৫:০৭
দিনমজুর ভাড়া করে যুবলীগের মিছিল, কোদাল-ঝুড়িসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১০ জন দিনমজুরকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কোদাল, ঝুড়ি ও কাজের সরঞ্জাম। রোববার (১ জুন) বিকেলে শহরের পিটিআই রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ির সামনে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের হয়। এতে অংশ নেওয়া বেশিরভাগই ছিলেন দিনমজুর, যারা মূলত মাটি কাটার শ্রমিক হিসেবে পরিচিত।

তদন্তে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক সজিবুল ইসলাম সজিব সকালে ছয় রাস্তার মোড় থেকে ১০ জন শ্রমিককে দৈনিক ৬০০ টাকা মজুরির লোভ দেখিয়ে ট্রাকভর্তি বালি নামানোর কাজের কথা বলে নিয়ে আসেন। কিন্তু পরে তাদের ব্যবহার করা হয় রাজনৈতিক মিছিলে।

একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শ্রমিকদের শহরের পিটিআই রোডে, হানিফের বাসার সামনে একটি গলির ভেতর নিয়ে যাওয়া হয়। তখন তাদের হাতে ছিল ঝুড়ি ও কোদাল। শ্রমিকরা জানান, তারা জানতেন না তাদের মিছিলে অংশ নিতে হবে।

মিছিল শুরুর কিছুক্ষণ পরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে ১০ জনকে আটক করে। তবে মূল পরিকল্পনাকারী যুবলীগ নেতা সজিব এবং আরও কয়েকজন মুখোশধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, “আটককৃতদের ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে—গরিব শ্রমিকদের ব্যবহার করে রাজনৈতিক প্রচারে অংশ নেওয়ার এ ধরনের পন্থা কতটা নৈতিক, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...