| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

রাত ১০টার মধ্যে বজ্রপাত ও ভারী বৃষ্টির সতর্কতা—যে সব জেলায় ঝুঁকি বেশি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০১ ১৭:৫৪:৩০
রাত ১০টার মধ্যে বজ্রপাত ও ভারী বৃষ্টির সতর্কতা—যে সব জেলায় ঝুঁকি বেশি

নিজস্ব প্রতিবেদন: রোববার (১ জুন) রাত ১০টার মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা আবহাওয়া ডটকম-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এই সতর্কবার্তা জানিয়েছেন।

ঝুঁকিপূর্ণ জেলার তালিকা:

* চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগের সব জেলা

* খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলীয় সব জেলা

* রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট

* ময়মনসিংহ বিভাগের জামালপুর

* রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট

* সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার

এই সব জেলায় আজ রাত ১০টার মধ্যে বজ্রপাতসহ প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস:

সরকারি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকা বিপজ্জনক হতে পারে। তাই সবাইকে নিরাপদে থাকার এবং আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...