বিএনপি'র সঙ্গে গোপনে আসন ভাগাভাগি, মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ঘিরে সম্প্রতি একটি গোপন সমঝোতার অভিযোগ উঠেছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এক অনলাইন আলোচনায় দাবি করেছেন, বিএনপির সঙ্গে ৫০ থেকে ৭০টি আসন নিয়ে এনসিপির গোপন আলোচনা হয়েছে এবং এ বিষয়ে চুক্তিও হয়েছে পর্দার আড়ালে।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি ৩১ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
হাসনাত বলেন, “সম্প্রতি এক রাজনৈতিক দলের নেতা এনসিপিকে নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা কল্পনানির্ভর ও বিভ্রান্তিকর। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এনসিপির কোনো ধরনের আলোচনা হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই প্রশাসনিক ও বিচারিক সংস্কার এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছি। এনসিপি কোনো গোপন আলোচনার রাজনীতি করে না।”
পোস্টে হাসনাত আরও জানান, এনসিপি বিশ্বাস করে—একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আগে প্রশাসনিক সংস্কার, ভোটাধিকারের নিশ্চয়তা এবং অন্তর্বর্তী সরকারের ঘোষণার ভিত্তিতে একটি রাজনৈতিক ঐক্য দরকার। তা না হলে আসন্ন নির্বাচনও একচেটিয়া ও প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের শেষাংশে সকল রাজনৈতিক পক্ষকে বিভ্রান্তি পরিহার করে নির্বাচন ও সংস্কার প্রশ্নে একটি সর্বসম্মত রোডম্যাপ তৈরির আহ্বান জানান।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ইউনিভার্সিদাদ সেন্ট্রাল, জানুন ফলাফল
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ জুলাই ২০২৬
- যেসব সয়াবিন তেলে মিলছে মাইক্রোপ্লাস্টিক
- আজকের স্বর্ণের বাজারদর: ২৯ জুলাই ২০২৬
- ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; জেনে নিন পূর্ণ সূচি
- ২০২৭ সালের রমজান ও ঈদ কবে
- এক ক্লিকেই দেখুন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬
- বাংলাদেশের বাজারে আজকের সোনার দাম
- নবম পে স্কেল নিয়ে বড় সুখবর জানালেন অর্থমন্ত্রী
- জ্বালানি তেলের নতুন দাম ঘোষনা
- সৌদিজুড়ে সতর্কতা, ১০ দিন চরম দুর্ভোগের আশঙ্কা
- আরো এক জামাত নেতার কুকর্মে অন্তঃসত্ত্বা বিধবা নারী
- এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক
- ইসলামে যে ৫ ধরনের পেশা ও আয়ের উৎস হারাম
