উড়িষ্যায় শেখ হাসিনা!—ভাইরাল ভিডিওর আসল রহস্য উন্মোচিত
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঝড় তোলে, যেখানে দাবি করা হয়—বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে উড়িষ্যায় পৌঁছেছেন। ভিডিওতে দেখা যায়, একটি চকচকে হেলিকপ্টার অবতরণ করছে। চারপাশে কড়া নিরাপত্তা, কালো পোশাকের গার্ড আর এক রহস্যময়ী নারীর নামা—যার মুখে কালো চশমা, মাথায় ওড়না। সঙ্গে সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ে, শুরু হয় গুঞ্জন—এই কি তবে বাংলাদেশের ‘পলাতক শাসক’ শেখ হাসিনা?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে থাকে, “উড়িষ্যায় ভারতের নিরাপত্তায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে গোপন বৈঠকে বসতে যাচ্ছেন শেখ হাসিনা।” এমনকি নাম আসে ওবায়দুল কাদের, নানক, আসাদুজ্জামান খান, শেখ তন্ময়সহ আরও কয়েকজন আওয়ামী নেতার।
ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় প্রবাসী বাংলাদেশি মহলে। ভারতীয় কিছু অনলাইন প্ল্যাটফর্মেও গুঞ্জন উঠে—তবে কি রাজনীতিতে ফিরছেন শেখ হাসিনা?
রিউমার স্ক্যানার ও ফ্যাক্ট-চেকার টিম ভিডিওটি বিশ্লেষণ করে। আন্তর্জাতিক কনটেন্ট রেফারেন্সিং টুল ব্যবহার করে ভিডিওর কিফ্রেম মিলিয়ে দেখা যায়—এটি শেখ হাসিনার কোনো সফর নয়।
এই ভিডিও ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের মিয়া চারনিউ সফরের। ভিডিওতে থাকা অলিম্পিয়ান আরশাদ নাদিম ও নিরাপত্তা বলয়ের মিল সেই সফরের স্পষ্ট প্রমাণ। পাকিস্তানি সংবাদমাধ্যম Shuno News HD ও Express News-এর আর্কাইভেও ভিডিওটির আসল সংস্করণ মেলে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল ভুল তথ্য নয়, বরং পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ। উদ্দেশ্য—বিদেশে আওয়ামী সমর্থকদের মাঝে শেখ হাসিনার প্রত্যাবর্তনের গুজব ছড়িয়ে মনোবল চাঙ্গা রাখা। প্রবাসে দলের উপস্থিতি জোরালো দেখাতে এমন ভুয়া ভিডিওর আশ্রয় নেওয়া হয়েছে।
উড়িষ্যার আকাশে যিনি নেমেছিলেন, তিনি শেখ হাসিনা ছিলেন না। ছিল না কোনো গোপন বৈঠক। বরং পাকিস্তানের এক নেতার সফরকেই চালিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশি রাজনীতির নাটক হিসেবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
