| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

দেশের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৯ ১০:২১:১৭
দেশের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সব স্বর্ণালঙ্কারের দোকান আজ বৃহস্পতিবার (২৯ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার রাতে এক জরুরি ঘোষণায় এ কর্মসূচির কথা জানায়। সংগঠনটির দাবি, বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে "মিথ্যা ও হয়রানিমূলক" মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচি নিতে হয়েছে।

বাজুস জানায়, বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা তীব্র নিন্দা এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বাজুসের এক বিবৃতিতে বলা হয়, "সহসভাপতি মো. রিপনুল হাসানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশের সব জুয়েলারি দোকান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।"

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলেন, “যে ধরনের উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন নেতাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জুয়েলারি শিল্পের প্রতি অবিচার। আমরা দ্রুত তাঁর মুক্তি দাবি করছি, অন্যথায় এই আন্দোলন আরও কঠোর হতে পারে।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...