সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, বিতর্কিত তিন উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রথম থেকেই একটি স্পষ্ট রোডম্যাপ দাবি করে আসছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ জরুরি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক, ব্যক্তিগত ও পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে বর্তমান সরকার আমলের সকল অনিয়মের বিচার দাবিতে বিএনপি দৃঢ় অবস্থানে রয়েছে। দলটির মতে, যদি এখন এই বিচার অসম্পূর্ণ থাকে, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে সম্পূর্ণ করা হবে।
বিএনপি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অবিলম্বে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। দলটি মনে করে, নির্বাচন নিয়ে কোনো ধরনের বিলম্ব বা অজুহাত দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং স্বৈরশাসনের পুনরাবৃত্তির পথ উন্মুক্ত করবে।
সাম্প্রতিক নানা গুজবের প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি। বরং শুরু থেকেই এই সরকারকে সহায়তা দিয়ে এসেছে। দলটি মনে করে, নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এজন্য দ্রুত নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে জরুরি।
বিএনপির দাবি অনুযায়ী, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এমন তিনজন উপদেষ্টা—নিরাপত্তা উপদেষ্টা এবং ছাত্র সংশ্লিষ্ট দুই উপদেষ্টার অপসারণের দাবিতে লিখিত বক্তব্যও দেওয়া হয়েছে। বিএনপির মতে, এদের কারণে সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
দলটির পক্ষ থেকে এও জানানো হয়েছে, সরকার যদি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হয়, তবে এই উপদেষ্টাদের অপসারণ ও দ্রুত নির্বাচন আয়োজনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা: সুপারিশ জমা
- দুই ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ: সর্বনিম্ন বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১.৬০ লাখ
- নবম পে-স্কেল বাস্তবায়ন: প্রথম ও দ্বিতীয় ধাপে যা থাকছে
- ১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকর? প্রথম ধাপেই বাড়বে মূল বেতন
- হাজার টাকা বাড়ল গ্যাসের দাম
- নবম পে-স্কেল কি সত্যিই বাস্তবায়ন হচ্ছে? যা বলছে সরকার
- দুই ধাপে যেভাবে বাস্তবায়িত হবে ৯ম পে-স্কেল
- ধাপে ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল: প্রথম ধাপে কত বাড়বে মূল বেতন
- আজকের সোনার বাজারদর: ৩০ এপ্রিল ২০২৬
- পে-স্কেল আপডেট: সচিব কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা
- আজকের সোনার বাজারদর: ০১ মে ২০২৬
- ঈদুল আজহায় মিলতে পারে টানা ১১ দিনের ছুটি!
- নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই মিলবে সুখবর
- সৌদি আরবে হজ পালনে ১৫ দিনের বেতনসহ ছুটির ঘোষণা
- সোনার দামে বড় পতন: আজ ৩০ এপ্রিল ভরি কত
