| ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ট্রান্সজেন্ডার ইস্যুতে সারজিসের সতর্ক বার্তা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৮ ১৬:৪০:২০
ট্রান্সজেন্ডার ইস্যুতে সারজিসের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির পশ্চিমাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ট্রান্সজেন্ডার ও এলজিবিটিকিউ ইস্যুতে সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। রোববার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, নারীদের অধিকার রক্ষায় যেকোনো যৌক্তিক আন্দোলনে তার দল সর্বাত্মক সমর্থন দেবে।

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "নারী অধিকার কিংবা মানবাধিকারের আড়ালে যদি এমন সংস্কৃতি প্রমোট করা হয়, যা পরিবার ও সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।"

সারজিস আরও লেখেন, "ট্রান্সজেন্ডার, সমকামিতা বা এলজিবিটিকিউ আন্দোলন সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে—এমন যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। যারা এসব বিকৃত সংস্কৃতিকে লালন করছেন, তাদের সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া উচিত।"

এছাড়া পতিতাবৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, "এই মর্মান্তিক নির্যাতন কখনোই কোনো পেশা হতে পারে না। যারা নানা পরিস্থিতিতে এতে জড়িয়ে গেছেন, তাদের পুনর্বাসনে রাষ্ট্রের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি।"

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...