| ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের করিডর ছাড়াই 'সেভেন সিস্টারসে' পণ্য পাঠাবে ভারত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৮ ১৪:৪৮:১০
বাংলাদেশের করিডর ছাড়াই 'সেভেন সিস্টারসে' পণ্য পাঠাবে ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর এক লাফে তলানিতে ঠেকেছে ঢাকা-দিল্লির সম্পর্ক। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক চুক্তিতেও। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, অর্থাৎ 'সেভেন সিস্টারস' রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগে বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের যে সুযোগ ছিল—তা প্রায় বাতিল বলেই ধরে নিচ্ছে ভারত।

এখন ভারতের ফোকাস মিয়ানমার হয়ে বিকল্প রুটে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের পরিকল্পনা করছে দেশটি, যার নির্মাণ কাজ শেষ হবে ২০৩০ সালের মধ্যে। এই রুটটি মিয়ানমারের কালাদান মাল্টিমডাল প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে মিজোরাম পর্যন্ত পণ্য পরিবহন সহজ করবে।

ভারতের দাবি, বাংলাদেশ যেহেতু করিডর দিতে রাজি নয়, তাই এই পরিকল্পনা আগেই করে রাখা হয়েছিল। কলকাতা বা বিশাখাপত্তনম বন্দর থেকে পণ্য এখন সরাসরি মিজোরাম, ত্রিপুরা, মণিপুর হয়ে আসামে পৌঁছাবে—বাংলাদেশ ছাড়াই।

শুধু মিয়ানমার নয়, ভুটান ও নেপালের ভূখণ্ড ব্যবহার করেও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছে ভারত। কারণ, ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ালেও প্রায় ১২.৯ বিলিয়ন ডলারে—রাজনৈতিক শীতলতা এখন এই সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলেছে।

দ্য হিন্দু জানিয়েছে, আগে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে রেলপথ চালুর পরিকল্পনায় আগ্রহী ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই প্রকল্পগুলো থেমে যাওয়ায় দেশটি বিকল্প পথেই এগোচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...