মাত্র ২০০ বর্গফুটেই চলছে ৪ রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিস
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনের একটি ভবনের মাত্র ২০০ বর্গফুটের একটি কক্ষে চলছে একসঙ্গে চারটি রাজনৈতিক দলের কার্যক্রম! ওই ভবনেই গাদাগাদি করে জায়গা করে নিয়েছে আরও অন্তত ছয়টি নামমাত্র রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়।
গত ৫ আগস্টের পর থেকে দেশে গঠিত হয়েছে নতুন ২৬টি রাজনৈতিক দল। এদের বেশিরভাগের নেই তেমন কোনো রাজনৈতিক কার্যক্রম বা মাঠপর্যায়ের উপস্থিতি। অনেকে স্রেফ নিবন্ধনের জন্য নামমাত্র কার্যালয় খুলে দাবি করছে সারা দেশে নাকি তাদের শাখা আছে!
তাদের দাবি, দেশের স্বার্থেই রাজনীতিতে এসেছে। আবার কেউ কেউ বলছে, তারা ইতিমধ্যেই অনেক উপজেলা ও জেলায় দলীয় কমিটি গঠন করেছে। তবে বাস্তবতা হলো, ভবনের ছাদে তালাবদ্ধ ছোট ছোট কক্ষেই এসব দলের ‘কেন্দ্রীয় কার্যালয়’।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব দলের পেছনে মূল উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ ও নির্বাচনী সুবিধা নেওয়া। ভোটের মৌসুম এলেই তারা জোটে ঢুকে একটি-দুটি আসনের টিকিট পাওয়ার চেষ্টা করে। নির্বাচন চলে গেলে অধিকাংশের আর খোঁজ মেলে না।
বিশেষজ্ঞদের মতে, এরকম দলগুলোকে নিবন্ধন দেওয়া হলে দেশের নির্বাচনী ব্যবস্থায় অনিয়ম ও জটিলতা বাড়তে পারে। কারণ এদের নেই জনগণের কাছে জবাবদিহিতা, নেই কোনো কার্যকর কর্মসূচি।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। নতুনভাবে নিবন্ধনের জন্য আবেদন করেছে আরও ৪৬টি দল। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই কাগুজে বা নাম সর্বস্ব দল হিসেবে পরিচিত।
হাসাম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
