ইতিহাস গড়ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট, আসছে শত শত যুদ্ধবিমান ও সাবমেরিন!
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সামরিক ইতিহাসে ২০২৫-২৬ অর্থবছর হতে চলেছে এক যুগান্তকারী অধ্যায়। নতুন প্রতিরক্ষা বাজেট শুধু রেকর্ড গড়া নয়, বরং এটি একটি কৌশলগত শক্তি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের ঘোষণা। এবার সরকারের লক্ষ্য—নির্ভরতার জাল ছিঁড়ে আত্মনির্ভর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা।
এই বাজেটে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। যার একটি বড় অংশ যাবে যুদ্ধবিমান ও অত্যাধুনিক সমরাস্ত্র কেনায়। বিমান বাহিনীর দুর্বলতা কাটাতে আনা হচ্ছে বহু প্রতীক্ষিত মাল্টিরোল জেটন সি যুদ্ধবিমান। থাকবে উন্নত রাডার, নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট ও আন্তর্জাতিক প্রশিক্ষণ সুবিধা।
শুধু আকাশ নয়, এবার সমুদ্রও সুরক্ষিত হবে আধুনিক সাবমেরিন ও যুদ্ধজাহাজ দিয়ে। ছয়টি নতুন সাবমেরিন কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও চীনের কাছ থেকে। যুক্ত হচ্ছে ফ্রিগেট, কর্ভেট ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট।
সেনাবাহিনী পাচ্ছে রকেট সিস্টেম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্বয়ংক্রিয় কামান ও নতুন আর্টিলারি ইউনিট। তুরস্ক ও আজারবাইজান থেকে প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশি সেনারা। টাঙ্গাইল ও নরসিংদীতে গড়ে উঠছে নিজস্ব ড্রোন ও অস্ত্র তৈরির কারখানা।
এই বাজেট এখন কেবল কাগজে কলমে পরিকল্পনা নয়—ধাপে ধাপে শুরু হয়েছে বাস্তবায়ন। ভারতসহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের এই অগ্রগতিকে দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক ভারসাম্যের সূচনা হিসেবে দেখছে।
এটাই বাংলাদেশের নতুন বার্তা—নিরাপত্তা এখন আর ভরসার বিষয় নয়, বরং নিজেদের হাতে নিয়ন্ত্রণের সময় এসেছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
