| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

হঠাৎ হামলা! পাকিস্তানের মিসাইলে কাঁপলো ভারতের ১৫ শহর

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৮ ১৯:০৭:০৪
হঠাৎ হামলা! পাকিস্তানের মিসাইলে কাঁপলো ভারতের ১৫ শহর

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার জেরে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। এরই মধ্যে ভারতের দাবি, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটসহ অন্তত ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এসব হামলার লক্ষ্য ছিল বিভিন্ন সামরিক স্থাপনা।

হামলার পরপরই দিল্লি পাল্টা প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়। এনডিটিভির বরাতে জানা যায়, ভারতের পক্ষ থেকে লাহোরসহ একাধিক পাকিস্তানি সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়। আকাশ প্রতিরক্ষা রাডার ও অবকাঠামো ধ্বংস করতে ব্যবহার করা হয় 'হারপি' ও 'হারোপ' ড্রোন।

ভারতীয় বাহিনীর দাবি, পাকিস্তানের ছোড়া ডজনখানেক ড্রোন ও মিসাইল এস-৪০০ সিস্টেমের মাধ্যমে আকাশেই ধ্বংস করা হয়। অপরদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, ভারতীয় ড্রোন হামলায় লাহোরে চার সেনা আহত এবং সিন্ধু প্রদেশে এক বেসামরিক নিহত হয়েছেন।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা চরমে ওঠে। এর পরপরই ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের অন্তত ৯টি শহরে হামলা চালায়। সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা জোরালো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...