| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দেশের বেকারদের কর্মসংস্থান নিয়ে সুখবর দিলেন বিডার আশিক চৌধুরী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৮ ১৪:৫৭:১৪
দেশের বেকারদের কর্মসংস্থান নিয়ে সুখবর দিলেন বিডার আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি হয়েছে একটি নতুন প্রকল্পের মাধ্যমে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য আশিক চৌধুরী জানিয়েছেন, একটি আন্তর্জাতিক মানের সবুজ বন্দর (Green Port) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রাথমিকভাবে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) আসবে।

এই প্রকল্পে সরকারের কোনো বিনিয়োগ ছাড়াই সম্পূর্ণ অর্থ আসবে বিদেশি প্রতিষ্ঠান থেকে। আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশে ৫০ শতাংশের বেশি জনগণ ২৫ বছরের নিচে। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করতেই হবে।”

তিনি আরও বলেন, “এই প্রকল্প থেকে শুধু অর্থনৈতিক লাভ নয়, কর্মসংস্থানের বিশাল সুযোগও তৈরি হবে। একইসঙ্গে আমাদের বার্ষিক এফডিআই প্রবাহে বড় ধরনের পরিবর্তন আসবে।”

আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোম্পানিটি বাংলাদেশে শুধু বিনিয়োগ নয়, উন্নত প্রযুক্তি ও দক্ষতা নিয়েও আসবে। সবুজ বন্দর নির্মাণের মাধ্যমে পরিবেশবান্ধব অবকাঠামো এবং টেকসই শিল্পায়নের পথ উন্মোচিত হবে বলেও তিনি মনে করেন।

এই উদ্যোগ সফল হলে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি মাইলফলক হয়ে উঠবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...