| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বজ্রপাতে দ্বিখণ্ডিত আস্ত মেহগনি গাছ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ২৩:১৭:৩৩
বজ্রপাতে দ্বিখণ্ডিত আস্ত মেহগনি গাছ

নিজস্ব প্রতিবেদক: পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে ৬ মে সকালে ঘটে যায় এক ভয়াবহ বজ্রপাতের ঘটনা। সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ১০টার মধ্যে হঠাৎ করে বজ্রপাত আঘাত হানে কলেজের পদার্থবিজ্ঞান ভবনের সামনে থাকা একটি বিশাল মেহগনি গাছে। মুহূর্তেই গাছটি দ্বিখণ্ডিত হয়ে পড়ে।

ঘটনার সময় কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন বহু শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে। অনেকেই ভেবে বসেন, বজ্রপাত বুঝি তাদের দিকেই এসেছে। আতঙ্কে অনেকেই মাটিতে বসে পড়েন বা শুয়ে পড়েন। কেউ কেউ জানান, গাছের গায়ে আগুনের মতো একটি আলো দেখা যায় এবং তার কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া উঠতে দেখা যায়।

বৃষ্টির পর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন দেখা যায় গাছটি মাঝখান থেকে সম্পূর্ণ ভেঙে গেছে। স্থানীয় কৌতূহলী জনতা ঘটনাস্থলে ভিড় জমায় এবং অনেকেই গাছটির ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা এমন ভয়ঙ্কর বজ্রপাত আগে কখনও দেখেননি।

ঘটনার পরপরই কলেজের অধ্যাপক মোহাম্মদ আব্দুল আউয়াল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গাছটি দ্রুত অপসারণ করা হবে। একই সঙ্গে তিনি সকলকে সতর্ক করে বলেন, বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া একেবারেই নিরাপদ নয়। কারণ গাছ বজ্রপাতকে আকৃষ্ট করতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।

তিনি আরও বলেন, “গাছ ভেঙে গেছে, এটা দুঃখজনক ঘটনা। কিন্তু যদি কারও প্রাণহানি ঘটতো, তবে সেটি হতো চরম দুর্ভাগ্যের বিষয়। আল্লাহর রহমতে কেউ আহত হয়নি, এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়।”

এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় যে, বজ্রপাতের সময় গাছের নিচে বা খোলা জায়গায় অবস্থান না করাই নিরাপদ। বজ্রপাতের আশঙ্কা থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া উচিত।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...