| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাবানলের পর এবার ভয়াবহ বন্যার কবলে ইসরাইল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ১৬:২২:৪৪
দাবানলের পর এবার ভয়াবহ বন্যার কবলে ইসরাইল

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ ইসরাইলে হঠাৎ প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্লাবিত হয়েছে ইলাত ও আশপাশের এলাকা। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক প্রধান সড়ক।

দাবানলের ধাক্কা সামলাতে না সামলাতে এবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইলের দক্ষিণাঞ্চল। রোববার (৪ মে) বিকেলে ইলাতসহ বিভিন্ন এলাকায় হঠাৎ প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় জলাবদ্ধতা দেখা দেয়।

পুলিশ ইলাত শহরের প্রধান প্রবেশপথসহ ‘রুট ৪০’, ‘রুট ৯০’, ‘রুট ১২’ ও ‘রুট ২০৪’-এর একাধিক অংশে যান চলাচল বন্ধ করে দেয়।

আবহাওয়া বিভাগ জানায়, মাত্র কয়েক ঘণ্টায় কিবুৎজ সামারে ৩৪ মিমি ও ইয়োতভাতায় ১৭ মিমি বৃষ্টিপাত হয়। দিমোনা শহরে শিলাবৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে।

পুলিশ জানিয়েছে, প্লাবিত রাস্তা ও জলাশয়ের কাছে যাওয়া বিপজ্জনক, তাই অপ্রয়োজনে কেউ যেন এসব এলাকায় না যান।

সোহাগ /

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...