| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে ধুলিঝড়ের তাণ্ডব: অন্ধকারে ডুবে ৫ দেশ, হাসপাতালে শত শত মানুষ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ১৪:৪৩:০৯
মধ্যপ্রাচ্যে ধুলিঝড়ের তাণ্ডব: অন্ধকারে ডুবে ৫ দেশ, হাসপাতালে শত শত মানুষ

বিপর্যস্ত ইরাক, বন্ধ বিমানবন্দর, পর্যটক সরানো হলো পেট্রা শহর থেকে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ—ইরাক, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত—জুড়ে দেখা দিয়েছে এক বিরল ও ভয়ংকর ধুলিঝড়। আকাশজুড়ে ধুলোর বিশাল দেয়াল ধেয়ে আসায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, বহু মানুষ শ্বাসকষ্টে ভুগে হাসপাতালে ভর্তি হন।

ধুলিঝড়ের ফলে দিনের আলো ঢেকে গিয়ে রাতের মত অন্ধকার নেমে আসে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাক।

ইরাকে দিয়ালা প্রদেশে ৩০০-এর বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগে হাসপাতালে ভর্তি হন। ধুলিঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন আরও ৫ জন।

কুয়েতে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতির বাতাস বয়ে যাওয়ায় সাময়িকভাবে বিমানবন্দর ও সমুদ্রবন্দর বন্ধ করে দেওয়া হয়। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরু হয়।

সৌদি আরবের আলকাসিম অঞ্চলে দৃশ্যমানতা শূন্যে নেমে আসে। রাজধানী রিয়াদসহ পাঁচটি অঞ্চলে জারি করা হয় লাল সতর্কতা। সঙ্গে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার সম্ভাবনার কথাও জানানো হয়।

জর্ডানে বৃষ্টিপাত ও ধুলিঝড়ের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। ঐতিহাসিক পেট্রা শহরে বন্যার পানি ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত প্রায় ১৭০০ পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইসহ বিভিন্ন এলাকায় ধুলিঝড়ের কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রবল বাতাস ও ধুলোর কারণে অনেক জায়গায় দৃশ্যমানতা ৩০০০ মিটারের নিচে নেমে আসে।

আবহাওয়াবিদদের মতে, এই ধুলিঝড় ছিল গ্র্যাভিটি ড্রিভেন হাবুব, যা কিউমুলোনিম্বাস মেঘের ডাউনড্রাফট থেকে সৃষ্টি হয়। এর গতি ঘণ্টায় ১০০ কিমি ছাড়িয়ে যেতে পারে এবং উচ্চতা ২০০০ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মে মাসের দ্বিতীয়ার্ধে এই ঝড়ের তীব্রতা কমে আসতে পারে।

রাব্বি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...