| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

হাসনাতের গাড়িতে হামলা: আন্দোলন এখন দিকহীন, বলছেন ছাত্রদল নেতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ১৪:৫৭:৩৪
হাসনাতের গাড়িতে হামলা: আন্দোলন এখন দিকহীন, বলছেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রবিবার (৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি বলেন, "পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সামনের সারির নেতারা এখন জীবনের ঝুঁকিতে রয়েছেন।"

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে, বরং নিজস্ব প্রচারণাতেই ব্যস্ত থাকায় আন্দোলন-পরবর্তী রাজনৈতিক দিকনির্দেশনার ঘাটতি তৈরি হয়েছে। ফলে আন্দোলনকারীরা ক্রমাগত হতাশ হয়ে পড়ছেন।

নাছির আরও বলেন, "ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা করাই হওয়া উচিত আমাদের রাজনীতির মূল লক্ষ্য।"

প্রসঙ্গত, একইদিন সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়কে একটি গাড়িতে হামলা হয়, যেটি হাসনাত আব্দুল্লাহর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...