২ ধরনের মানুষকে শরিক করলে আপনার কোরবানি বাতিল হতে পারে
নিজস্ব প্রতিবেদক: শুদ্ধ নিয়ত ও হালাল উপার্জন না থাকলে শরিকের কারণে নষ্ট হয়ে যেতে পারে পুরো কোরবানি। কোরবানির ঈদে সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করা ফরজের কাছাকাছি ওয়াজিব আমল। আল্লাহ তায়ালা বলেন, "তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো" (সুরা কাউসার, আয়াত ২)।
আরও বলেন, "আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া পশু জবাইয়ের সময় আল্লাহর নাম স্মরণ করে" (সুরা হজ: ৩৪)। কোরবানির স্বীকৃতি বা কবুলের জন্য নিয়তের বিশুদ্ধতা এবং হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম।
কোরবানিতে শরিক করা জায়েজ, কিন্তু আছে কঠিন শর্ত
গরু, উট বা মহিষের মতো বড় পশুতে সর্বোচ্চ ৭ জন পর্যন্ত শরিক হতে পারে (মুসলিম: ১৩১৮)। তবে শরিয়তের দৃষ্টিতে শরিকদের সকলের নিয়ত হতে হবে বিশুদ্ধ, এবং তাদের অর্থ হালাল হতে হবে।
যাদের শরিক করলে কোরবানি বাতিল হয়ে যেতে পারে
১. যাদের নিয়তে থাকে শুধু গোশত পাওয়ার উদ্দেশ্য
যদি কেউ কোরবানিকে আল্লাহর হুকুম পালনের ইবাদত মনে না করে শুধুই গোশতের আশায় করেন, তাহলে তার কোরবানি সহিহ হবে না। এমন ব্যক্তিকে শরিক করলে বাকিদের কোরবানিও বাতিল হবে (বাদায়েউস সানায়ে: ৪/২০৮)।
২. যারা হারাম টাকা দিয়ে কোরবানি করেন
সুদ, ঘুষ বা জালিয়াতির মতো হারাম উপার্জন দিয়ে কোরবানি করলে তা কবুল হয় না। রাসূল (সা.) বলেছেন, “আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন” (তিরমিজি: ২৯৮৯)।কোরআনেও বলা হয়েছে, “তোমরা ব্যয় কর হালাল সম্পদ থেকে” (সুরা বাকারা: ২৬৭)।
সতর্ক হোন শরিক নির্বাচনে
শরিক হতে হলে তার নিয়ত, টাকা ও মনোভাব সম্পর্কে নিশ্চিত হতে হবে।
এমন কাউকে শরিক করা যাবে না যার কারণে আল্লাহর দরবারে পুরো কোরবানি অগ্রহণযোগ্য হয়ে যায়।
কোরবানি শুধু সামাজিক রীতি নয়, বরং একটি মহান ইবাদত — তাই এতে যেন বিন্দুমাত্র অবহেলা না হয়।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
