| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে হামলার শিকার এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৪ ১৯:৩৬:৫৯
গাজীপুরে হামলার শিকার এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চান্দনা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুর্বৃত্তদের হামলায় তার গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে এবং তিনি শারীরিক আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ।

সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির কাচ ভেঙে গেছে, তার হাতে রক্তাক্ত জখম হয়েছে। স্থানীয়দের দ্রুত সহায়তার অনুরোধ করছি।”

হান্নান মাসউদ বলেন, “ঘটনাস্থল গাজীপুরের চান্দনা। যারা কাছাকাছি আছেন, দ্রুত এগিয়ে আসুন।”

এখনো পর্যন্ত হামলার কারণ বা জড়িতদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...